Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে অটোচালক-মালিকদের ধর্মঘট

মহাসড়কে অটোযান চলাচল বন্ধের প্রতিবাদ ও বিকল্প সড়ক ব্যবস্থার দাবিতে রংপুরে ধর্মঘট পালন করছেন অটোরিকশা চালক শ্রমিকরা। গত সোমবার ভোর থেকেই রংপুর মহানগরীসহ আশপাশের উপজেলাগুলোতে অটোরিকশা চালক, শ্রমিক ও মালিক সমিতির ব্যানারে এ ধর্মঘট শুরু হয়।

দুপুরে জেলার বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুদ্ধ চালক, শ্রমিক ও মালিক সমিতির নেতারা। এদিকে, হঠাৎ করে অঘোষিত এ পরিবহন ধর্মঘটের কারণে অটোরিকশা নির্ভর যাত্রী সাধারণরা পড়েছেন চরম বিপাকে। দূরপাল্লার বাস ছাড়া অটোরিকশা না পাওয়ায় কোথাও কোথাও দুর্ভোগ পোহাতে দেখা গেছে সাধারণ মানুষজনকে।

সোমবার সকাল সাড়ে নগরীর বেশ কয়েকটি পয়েন্টে অটোচালক ও শ্রমিকরা সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। এ সময় চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। দুপুরে কাচারী বাজার থেকে অটো চালক শ্রমিক উন্নয়ন কল্যাণ সমিতির ব্যানারে বিক্ষুদ্ধ চালক শ্রমিকরা সিটি কর্পোরেশন ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে শ্রমিকরা বিকল্প সড়কের ব্যবস্থা না করে তিন চাকার অটোরিকশাসহ যান্ত্রিক বাহন বন্ধ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে, রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, শনিবার থেকে সারাদেশের মতো রংপুর মহাসড়কেও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এর প্রতিবাদে সকালে স্থানীয় ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা মালিক এবং চালকরা মহাসড়ক অবরোধ করলে তাদের সরিয়ে দেয়া হয়।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.