Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

ct

প্রেস বিজ্ঞপ্তি: সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।

রোববার অভিযানের অষ্টমদিনে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন থেকে শাপলা চত্ত্বর পর্যন্ত আবারো রাস্তার দুই ধারে ফুটপাতে অবৈধভাবে থাকা প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

এসময় জেলা পরিষদের সামনে ফুটপাতে থাকা অবৈধ ফলের দোকান ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফুলের দোকান উচ্ছেদ করা সহ ৭টি সাইন বোর্ড, কাপড় রাখা ষ্ট্যান্ড, ১৬টি রডের শিখ জব্দ করা হয়েছে ।

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট এস এম গোলাম কিবরিয়া জানান জনস্বার্থে রংপুর শহরে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.