Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Rangpur Seshasebok jonmodin news 27-07-16

রংপুর প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরেও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রংপুর জেলা ও মহানগর শাখা বুধবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগের মহানগর সাধারন সম্পাদক রমজান আলি তুহিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বাধীনতা স্বারক থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেতপট্টি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে কেককাটেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। পরে মহানগর সভাপতি আতাউর রহমান বাবু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু।
স্বেচ্ছাসেবক লীগের রংপুর মহানগর সাধারন সম্পাদক রমজান আলি তুহিনের সঞ্চালনায় আয়োজিত উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছা সেবক লীগ সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস, সম্পাদক রমজান আলী তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার মির্জা, সাইফুল ইসলাম সুইট, আব্দুর রশিদ জীবনসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.