Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস পালিত

রংপুর: রংপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস।  রোববার  সকালে রংপুর সেনানিবাসের তত্বাবধানে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে সেনানিবাসের প্রধান ফটক থেকে সেনা, নৌ, বিমান,বিজিবি, পুলিশ বাহিনী, স্কুল এবং কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর মেডিকেল মোড় হয়ে শ্বাশত বাংলা মুক্তিযুদ্ধ সামরিক যাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।  পরে দিবসটির তাৎপর্য উপলক্ষ্যে যাদুঘর প্রাঙ্গনের উন্মুক্ত মঞ্চে একটি সাংস্ক‍ৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ৠালিতে নেতৃত্ব দেন রংপুর সেনানিবাসের ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিন।

Leave A Reply

Your email address will not be published.