Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে ইয়াবাসহ আটক ৩

রংপুর প্রতিনিধি :  রংপুরের বদরগঞ্জের নাগেরহাট থেকে শনিবার মধ্যরাতে ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইয়াবা ব্যবসায়ী হিজবুল ও সম্রাটের পিছু নেই। রাত সাড়ে ১২টার দিকে তারা  নাগেরহাট বাসস্ট্যান্ডের সাজ্জাদ মোবাইল ও কম্পিউটার সেন্টারে ঢোকা মাত্রই সেখানে আমরা অভিযান চালাই।

এ সময় সেখান ১০০ পিচ ইয়াবাসহ কম্পিউটার সেন্টারের মালিক সাজ্জাদ(৩০) এবং হিজবুল(৪০), সম্রাট(৩৪) কে গ্রেফতার করি। তারা দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলেও জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.