Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শুক্রবার

রংপুর ব্যুরো: 

বিজ্ঞান চর্চা কেন্দ্র ও শিশু কিশোর মেলা রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর টাউন হলে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শুক্রবার সকাল ১০ টায়  অনুষ্ঠিত হবে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান চর্চা কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য ডা. জয়দ্বীপ ভট্টাচার্য। সভাপতিত্ব করবেন বিজ্ঞান চর্চা কেন্দ্রের রংপুর বিভাগীয় সংগঠক আহসানুল আরেফিন তিতু।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে স্মারক প্রদান করা হবে। শিশু কিশোর মেলা রংপুর জেলা শাখার জেলা সংগঠক রোকনুজ্জামান রোকন এক বিবৃতিতে রংপুরের সকল প্রগতিমনা সচেতন নাগরিককে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিনীত আহবান জানান ।

 

 

Leave A Reply

Your email address will not be published.