Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে গ্রেফতার ৪৬

রংপুর ব্যুরো : রংপুরে বিভিন্ন মামলায় ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. হাবীব জানান, এ অভিযানে কোতয়ালী থানা পুলিশ ২৩ জন, মিঠাপুকুর ও কাউনিয়া থানা পুলিশ পাঁচজন করে, গঙ্গাচড়া থানা পুলিশ চারজন, পীরগঞ্জ ও পীরগাছা থানা পুলিশ তিনজন করে, বদরগঞ্জ থানা পুলিশ দুইজন ও তারাগঞ্জ থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, হত্যা, মাদক বিক্রি ও মাদক সেবনসহ জিআর ও সিআর মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে।

Leave A Reply

Your email address will not be published.