Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে চলন্ত বাসে সন্তান প্রসব

বাংলাদেশেরপত্ররংপুর সংবাদদাতা: রংপুরে চলন্ত গাড়িতে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। কোনো ধরনের জটিলতা ছাড়াই ফুটফুটে সন্তান প্রসব করেন তিনি। সদ্য প্রসূত ওই সন্তানের নাম রাখা হয় টিয়া। ঢাকা থেকে রংপুরগামী টিআর ট্রাভেলসের একটি বাসে রবিবার সকালে এ ঘটনা ঘটে।
গাড়ির ড্রাইভার কালাম ও আকবর জানান, শনিবার রাতে ঢাকার আব্দুল্লাপুর হতে পীরগঞ্জের উদ্দেশে রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী পূর্বপাড়ার সাদিকুর ইসলামের স্ত্রী রোকসানা বেগম ও তার শাশুড়িসহ তিনজন যাত্রী তাদের গাড়িতে উঠেন। পথিমধ্যে অন্তঃসত্ত্বা রোকসানার প্রসব বেদনা উঠে। এ সময় শাশুড়ির সহযোগিতায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ। পরে গাড়ির লোকজন বিষয়টি টের পায়।
গাড়ির রংপুরের ম্যানেজার পরামর্শে গৃহবধূ রোকসানাকে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাড়ি যাবার জন্য অটো ভাড়া করে দেওয়া হয়।
রোকসানার স্বামী সাদিকুর ইসলাম জানান, তিনি পেশায় একজন রিকশাচালক। দীর্ঘদিন ঢাকার আব্দুল্লাপুর পুলিশ ফাঁড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। তাদের ঘরে ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.