Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুনিও হোশি হত্যা মামলায় জেএমবি’র ৮ সদস্যের বিরুদ্ধে চার্জশিট

Hoshi-Kunio কুনিও হোশিরংপুর প্রতিনিধি: রংপুরে চাঞ্চল্যকর জাপানের নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনায় জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ ৮ জঙ্গির নামে চার্জশিট দাখিল করা হয়েছে। গত ৩ জুলাই রংপুরের আমলী আদালতে চার্জশিট দাখিল করা হয়। মাসুদ রানা বাদে অন্য ৭ জঙ্গী হলো- ইসাহাক, লিটন মিয়া, আবু সাইদ, সাদ্দাম, আহসান উল্লাহ, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন।
রবিবার রাতে কাউনিয়া থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাদের জিলানী চার্জশিট দাখিলের সত্যতা নিশ্চিত করেন। আসামিদের মধ্যে মাসুদ রানা, ইসাহাক, লিটন মিয়া ও আবু সাইদ রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। বাকিরা পলাতক।
প্রসঙ্গত, জাপানি নাগরিক কুনিও হোশি রংপুর মহানগরীর মুন্সিপাড়া এলাকায় জাকারিয়া বালা নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। গত বছরের ৩ অক্টোবর সকালে জাপানি নাগরিক কুনিও হোশি নাছনিয়া বিল আলুটারী এলাকায় তার ঘাসের খামার বাড়ি যাওয়ার পথে ৩ মুখোশধারী দুর্বৃত্ত তাকে গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাত ৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.