Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

আমিরুল ইসলাম,রংপুর: জেলা পরিষদ নির্বাচনে রংপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. ছাফিয়া খানম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা মহিলা লীগের সভানেত্রী ছাফিয়া খানম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ কেন্দ্রীয় কমিটির (আম্বিয়া-বাদল) সদস্য আব্দুস সাত্তার (চশমা) পেয়েছেন ৩১৯ ভোট।
জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত আসনে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে সংরক্ষিত আসনের ৩ নং ওয়ার্ডে সেলিনা খাতুন, ৪ নং ওয়ার্ডে সৈয়দা দিলনাহার বেগম, সাধারণ সদস্য পদে ১০নং ওয়ার্ডে এনামুল হক, ১১ নং ওয়ার্ডে ইয়াকুব আলী ও ১২ নং ওয়ার্ডে শাহ রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডে পারভীন আক্তার, ২নং ওয়ার্ডে মোহছিনা বেগম এবং ৫ নং মোনসেফা পারভীন এবং সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে আতিকুল ইসলাম, ২নং ওয়ার্ডে সামসুল আলম, ৩নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম প্রামাণিক নির্বাচিত হয়েছেন। এছাড়া ৪নং ওয়ার্ডে শাহিনুর ইসলাম, ৫নং ওয়ার্ডে মমতাজ হোসেন, ৬নং ওয়ার্ডে রফিকুর রহমান, ৭নং ওয়ার্ডে আবুল কাশেম, ৮নং ওয়ার্ডে অপূর্ব কুমার সাহা স্বপন, ৯নং ওয়ার্ডে ফিরোজ হোসেন মিয়া, ১৩নং ওয়ার্ডে আরিফ সরকার, ১৪নং ওয়ার্ডে শহিদুল ইসলাম এবং ১৫নং ওয়ার্ডে রিয়াজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.