Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি: রংপুর স্টেডিয়ামে মঙ্গলবার জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজার রহমান মিঠু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের বালক একাদশে পীরগাছার কিশামতবালা মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে কাউনিয়া প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টের বালিকা একাদশে রংপুর সদরের ১নং পালিচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে কাউনিয়ার গাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, দিপু, লুৎফর, রতন, সৌরভ, লেলিন, তাহের, বাদশা, ম্যাচ কমিশনার শামীম খাঁন মিছকিন, মন্টু মিয়া, ছামছুল আলম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.