Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে জোড়পূর্বক বাঁশ কাটতে বাধা দেওয়ায় জমির মালিককে মারধোর থানায় অভিযোগ

রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর বাহারকাছনায় জোড়পূর্বক বাঁশ কাটতে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন বাঁশঝাড়ের মালিক আব্দুর রাজ্জাক। এ বিষয়ে আব্দুর রাজ্জাক কোতয়ালী থানায় একটি আভিযোগ দায়ের করেছেন।
২৬শে মার্চ রবিবার সকাল ১০টায় নগরীর ৯নং ওয়ার্ডস্থ বাহার কাছনায় এঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় ৪জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মসজিদের নাম ভাঙ্গিয়ে কথিত ধর্মব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাঁশঝার থেকে বাহার কাছনা স্কুল পাড়ার মো. আবুল কালাম, মো. শফিকুল ইসলাম, হাফেজ আ.ওয়াজেদ ও বোখারীসহ আরো কয়েকজন বাঁশ কাটতে আসে। বাঁশকাটার শব্দ শুনে এগিয়ে গিয়ে বাধা প্রদান করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আব্দুর রাজ্জাককে তারা এলোপাতাড়ি মারধর করে। আব্দুর রাজ্জাকের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সময় তার পকেটে থাকা ৫হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম জানান, তদন্তপূর্বক অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.