Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী নিহত

রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফারজিনা আক্তার আশামনি নামে (১১) পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে উপজেলার বাতাসন গ্রামের ঘনুর ব্রিজ এলাকায় এ দুঘর্টনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ফারজিনা আক্তার আশামনি বাতাসন গ্রামের আজাবুল হোসেনের মেয়ে। আহতরা হলেন, একই এলাকার ফরিদুল ইসলামের মেয়ে ও ৩য় শ্রেণির শিক্ষার্থী ফারহানা (১০) এবং রফিকুল ইসলামের মেয়ে ও ৫ম শ্রেণির শিক্ষার্থী রেখা (১১)। তারা ৩ জনই ওই এলাকার মাঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী আলী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ফারজিনা আক্তার আশামনি তার অন্য সহপাঠীদের সাথে পাশের মসজিদের মক্তবে আরবি পড়তে যাচ্ছিল। এ সময় মিঠাপুকুর থেকে দিনাজপুরের ফুলবাড়িমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪২৭০) ঘনুর ব্রিজ এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় আশামনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয় এবং আহত হয় ফারহানা এবং রেখা। পরে এলাকাবাসী আহত দুইজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.