Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে দুই কোটি টাকার আয়ুর্বেদী ঔষধ জব্দ; আটক ৫

নননন

 রংপুর প্রতিনিধিঃ ঔষধ ও ঔষধ তৈরীর কারখানার বৈধ কাগজপত্র না থাকায়,  অস্বাস্থ্যকর পরিবেশে কাাঁচামালের নামে নিম্নমানের সামগ্রী দিয়ে ঔষধ তৈরী করার সময় যৌন উত্তেজক নানান আয়ুর্বেদী ঔষধ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভুয়া ঔষধ সহ ঔষধ তৈরীর কাঁচামালসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব।

 বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে দিনভর অভিযান চালায় র‌্যাবের একটি দল ।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট খালিদ হোসেন জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে র‌্যাব ১৩ ক্যাপ্টেন আফসার আলীর নেতৃত্বে র‌্যাব এর সহায়তায় রংপুর নগরীর বাহারকাছনা এলাকায় বি-সান্ত ঔষধালয় (আয়ুর্বেদ) কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অত্যান্ত অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচামালের নামে নিম্নমানের সামগ্রী দিয়ে ঔষধ তৈরী করার সময় হাতে নাতে ৫ জনকে আটক করা হয়। এ কারখানাটির কোন বৈধ কোন লাইসেন্স নেই এবং উৎপাদন ও বাজারজাত করারও কোন কাগজ নেই। তারা সম্পুর্ন অবৈধ ভাবে এখানে ন্মিনমানের ঔষধ তৈরী করে মানুষকে প্রতারিত করে আসছিলো।

এদিকে এ কারখানার পার্শ্বে নিউ মৌভাষা ঢাকা ফার্মাসিউটিক্যাল রংপুর নামে একটি কারখানাতেও অভিযান চালিয়ে বিপুল পরিমান ঔষধ তৈরীর মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে ম্যাজিষ্ট্রেট জানান।

জানাগেছে, এই ভুয়া আয়ুবেদীয় ঔষধ কারখানা চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সহজ সরল মানুষদের জিম্মি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশেপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.