Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন

রংপুর: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ ও লোডশেডিং বন্ধের দাবিতে শনিবার দুপুরে বাসদ রংপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় সিটি প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাসদ রংপুর জেলা কমিটির সদস্য কমরেড পলাশ কান্তি নাগ সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।

নেতৃবৃন্দ রমজানের অজুহাতে দ্রব্যমূল্যের লাগামহীন দামবৃদ্ধি ও খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সেইসঙ্গে লোডশেডিং এর কবল থেকে জনজীবন বাঁচাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.