Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৫

রংপুর : রংপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৪৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে রবিবার রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতারের এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর এম এ মাজেদ জানান, কোতয়ালী থানা পুলিশ ১৭ জন, মিঠাপুকুর থানা আট জন, গঙ্গাচড়ায় পাঁচ জন, বদরগঞ্জ ও কাউনিয়া থানা পুলিশ চার জন করে, পীরগঞ্জ ও পীরগাছা থানা পুলিশ তিন জন করে ও তারাগঞ্জ থানা পুলিশ এক জনকে গ্রেফতার করেছে।

তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, হত্যা, খুন ও জিআর-সিআর মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, ঈদ সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে।

Leave A Reply

Your email address will not be published.