Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে পুলিশের অভিযানে তিন বিএনপি কর্মীসহ গ্রেফতার ১৯

download

রংপুর অফিস: রংপুরে পুলিশের নিয়মিত অভিযানে দুধর্ষ ছিনতাইকারী ও বিএনপির ০৩ নেতা-কর্মী সহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্প্রতিবার কোতয়ালী থানার প্রেরিত বার্তায় জানা যায়, দেশব্যাপী ২০ দলীয় জোটের নেতৃত্বে ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচীর আগে নাশকতা সৃষ্টির আশংকায় রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জিলানীর নেতৃত্ত্বে সঙ্গীয় ফোর্স সহ সাড়াশি অভিযান চালিয়ে নাশকতার আশংকায় ও বিভিন্ন অপরাধে আসামীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলা ২৭ নং ওয়ার্ডের বিএনপির ছাত্রদল কর্মী নগরীর বাবু পাড়া এলাকার হাফেজ মোঃ তোছাদ্দেক হোসেন এর পুত্র মোঃ জিয়াউর রহমান জিয়া ওরফে গুড্ডু মিয়া (২৬), রংপুর জেলা বিএনপির যুবদল কর্মী নগরীর বাহার কাছনা দাওয়াইটারী এলাকার মোঃ নুরুজ্জামান এর পুত্র মোঃ মাজেদুল ইসলাম রতন (২৭), রংপুর সরকারী কলেজের বিএনপির ছাত্রদল নেতা নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন ডাঙ্গাপাড়া সিপাহীগঞ্জ এলাকার মৃত ডাঃ গোলাম হোসেন এর পুত্র মোঃ আবিদ হাসান (২১), মহাদেবপুর নুরপুর এলাকা হইতে মৃত আবেদ আলীর পুত্র মোঃ আঃ কুদ্দুস (২৩), ধাপ পুলিশ ফাঁড়ির এটিএসআই মোঃ আঃ মতিন এর নেতৃত্ত্বে আরকে রোডস্থ ইসলামবাগ জামে মসজিদের সামনে হইতে এবং সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকার মোঃ আঃ মতিন এর পুত্র মোঃ আনিছুল ইসলাম (২৫) দেরকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়। এছাড়া জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ১০ জন ও সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০৪ জন কে গ্রেফতার করা হয়েছে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জিলানী জানান, আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.