রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বাষির্কী পালিত
রংপুর প্রতিনিধি: প্রামান্যচিত্র প্রদর্শন,শোকর্যালী, পুষ্পমাল্য অর্পন,চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা,দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস পৃথক ভাবে পালন করেছে রংপুর সিটি কর্পোরেশন ,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন,জেলা ও দায়রা জজশীপের বিচাকরবৃন্দ ,আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদ,বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ।
কর্মসুচীর শুরুতে সকালে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুর(প্রতিমন্ত্রী) নেতৃত্বে একটি র্যালী বের হয়ে ডিসির মোড় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় রংপুর বিভাগয়ি কমিশনার কাজী হাসান আহমেদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক , জেলা ও দায়রা জজ হুমায়ুন কবীর, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ,পুলিশ সুপার মিজুনুর রহমান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার জেলা সভাপতি আব্দুর রহমান রাসেল সহ বিভিন্ন সামাজিক সাং®কৃতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । এসময় বঙ্গবন্ধু ও তার সহ পরিবারের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর রসিক অডিটরিয়ামে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু(প্রতিমন্ত্রী),স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর ইদ্রিস আলী, কাউন্সিলর গোলাম কবীর কাজল,কাউন্সিলর হারাধন চন্দ্র রায়, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাফিজা খাতুন পান্না, রসিকের তত্ত¡াবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, রসিকের সচিব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী) বলেন, বাংলাদেশকে সুখি,সমৃদ্ধশালী ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এক কাতারে এসে কাজ করতে হবে এবং সন্ত্রাস নৈরাজ্যবাদ ও জঙ্গীদের মোকাবেলা করতে হবে।
তিনি আরো বলেন,তাই আজকের এই দিনে শোককে শক্তিতে পরিণিত করে সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এক সঙ্গে কাজ করে যেতে হবে।