Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে বাস-ট্রাক সংর্ঘষে নিহত ৩

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে পৃথক বাস-ট্রাক সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় বাসযাত্রী। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গতকাল শুক্রবার ঢাকা-রংপুর মহাসড়কের দাউদপুর এলাকায় বাস-ট্রাকের মুখেমুখি সংর্ঘষে আহত ট্রাক চালক মানিক মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৫ জুলাই) রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনিক মিয়া শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার দাউদপুর এলাকার  দুর্ঘটনায় গুরুত্বর আহত হন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার লহনী গ্রামের আনছার আলীর ছেলে।
রংপুরের বড়দগা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী শহিদুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.