Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে বিএনপিকর্মীসহ ৫৫ আসামি গ্রেফতার

images

রংপুর সংবাদদাতা :

রংপুরের পীরগাছা উপজেলা থেকে বিএনপিকর্মীসহ বিভিন্ন মামলায় পলাতক ৫৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোলরুম অপারেটর মো. ইলিয়াস নুরী জানান, নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পীরগাছা থানা পুলিশ বিএনপির একজন কর্মীকে গ্রেফতার করে। এছাড়া মাদক বিক্রি, মাদক সেবন, চুরি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, হত্যা, খুন এবং জিআর ও সিআর মামলায় পলাতক ৫৪ জনকে একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.