Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে বিএনপি ও জামায়াত শিবির কর্মীসহ গ্রেফতার ১৮

images

রংপুর অফিস: রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ কর্মীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কোতয়ালী থানা পুলিশ বিএনপির ৩ কর্মী, কাউনিয়া থানা পুলিশ বিএনপির এক কর্মী, মিঠাপুকুর থানা পুলিশ জামায়াত-শিবিরের ৪ কর্মী ও পীরগঞ্জ থানা পুলিশ এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তাদের পুলিশী হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি ও খুনসহ বিভিন্ন মামলা রয়েছে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.