Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে বিএনপি নেতা-কর্মীরা দলীয় কার্যলয়ে অবরুদ্ধ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সকাল থেকে অবরুদ্ধ করে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশের জলকামান ও প্রিজন ভ্যান সেখানে নিয়ে আসা হয়। ভিতরে বিএনপি’র নেতাকর্মীরা অবস্থান করছেন।

এদিকে রংপুরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। র‌্যাব ও পুলিশের পাশাপাশি মাঠে ৫ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। জোরদার করা হয়েছে র‌্যাব ও পুলিশি টহল। নগরীর প্রতিটি মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের।

Leave A Reply

Your email address will not be published.