Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪

রংপুর ব্যুরো :  পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতিসহ জিআর ও সিআর মামলা রয়েছে। এ সব মামলায় গ্রেফতাররা দীর্ঘদিন পলাতক ছিলেন।

কন্ট্রোল রুম অপারেটর এম এ মাজেদ জানান, অভিযানের অংশ হিসেবে কোতয়ালীতে ২১ জন, মিঠাপুকুরে ১৫ জন, গঙ্গাচড়া, পীরগঞ্জ, পীরগাছা ও কাউনিয়ায় ৪ জন এবং বদরগঞ্জ ও তারাগঞ্জে একজন করে গ্রেফতার করেছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে।

Leave A Reply

Your email address will not be published.