Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে মন্দির থেকে মূর্তি চুরি

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর পালপাড়া এলাকার ঠাকুরবাড়ী মন্দির থেকে ভারতীয় মূর্তি, দান বক্সের টাকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।

বৃহস্পতবিার দিবাগত মধ্যরাতে চুরির এ ঘটনা ঘটেছে নিশ্চিত করেছে কোতয়ালী থানা পুলিশ।

ঠাকুরবাড়ী মন্দিরের সভাপতি নিখেলেন্দেু শংকন গুহ রায় বলেন, ‘বৃহস্পতিবার রাত সোয়া ২টার পর মন্দিরের গ্রীল ভেঙ্গে পিতলের তৈরি ভারতীয় রাধাকৃষ্ণ ও গোপাল মূর্তিসহ প্রায় নগদ ৪০ হাজার টাকা ও কাঁচের দান বাক্স চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি যাওয়া মূর্তিগুলোর আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকারও বেশি।

কোতয়ালী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মন্দিরে চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave A Reply

Your email address will not be published.