Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে মসজিদের ছাদ ধস; আহত ৭

hhhhhhhhhhhhhhhhhh

রংপুর অফিস:
রংপুরে খামার মোড়ে তাবলীগ মসিজদের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর সোয়া একটার দিকে আলমনগর তাবলীগ মসজিদের দ্বিতীয়তলার ছাদ ঢালাইয়ের সময় বাইরের দুটি পিলার ধসে পড়ে। এর পর পরই নির্মাণাধীন ছাদটি একতলার ওপর ধ্বসে পড়ে। এতে শ্রমিকরা চাপা পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে সাত জনকে উদ্ধার করে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। ছাদ ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.