Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Rangpur cmp photo

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু বিষয়ক সচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর হাসপাতাল হলরুমে উপ পরিচালক শেখ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের নিয়ে আয়োজিত ক্যাম্পেইনে ছোট পরিবার ধারনার উন্মেস,পুষ্টি,এএনসি, নিরাপদ প্রসব,সিএনসি ও নবজাতকের যত্নের বিষয় সমুহ আলোচনা করা হয়।
রংপরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও এলক্ট্রনিক গনমাধ্যাম কর্মীর উপস্থিতিতে জেলার সকল জনগনকে সচেতন করার লক্ষ্যে উক্ত বিষয়গলো তুলেধরে মিডিয়াকর্মীদের কাছে পরামর্শমুলক সহযোগিতা চেয়ে বক্তব্য অনুষ্ঠানের প্রধান আলোচক আইটিএম এর প্রতিনিধি আন্জুমান আরা বেগম।
আইইএম পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে এটিএম নাজমুল হুদার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের উপ পরিচালক সুলতানা পারভিন,পরিবার পরিকল্পনা অধিদপ্ত রংপুরের উপ পরিচালক ডা. শেখ মো. সাইদুল ইসলাম এবং রংপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.