Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শান্তিপূর্ণ সমাজগঠনে রংপুরে হেযবুত তওহীদের সমাবেশ অনুষ্ঠিত

আমিরুল ইসলাম,রংপুর: জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও শান্তিুপুর্র্ণ সমাজ গঠনের লক্ষ্যে আ’লীগ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ আপামর জনতাকে নিয়ে সমাবেশ করেছে রংপুর জেলা হেযবুত তওহীদ।
শনিবার সন্ধায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ৯নং ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাটে আ’লীগ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ আপামর জনতার স্বস্ফূর্ত অংশগ্রনে এ সবাবেশ অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা শাখার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও অবঃ পুলিশ কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখ ও আমন্ত্রিত অতিথি হিসেবে দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে সকলকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীপুকুর স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মো. আল মাসুদ শিল্টন, শুকুরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক বীর মক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস, ময়েনপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আহাম্মদ হোসেন, ময়েনপুর ইউনিয়ন শাখা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আক্তারুজ্জামান, সাধারন সম্পাদক মো. বুলবুল আহমেদ বুলু, সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক মো. মোখলেছার রহমান, স্বেচ্ছাসেবক লীগ ময়েনপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মো. মন্জুরুল ইসলাম বাটুলসহ অন্যান্য অতিথি বৃন্দ।
হেযবুত তওহীদ সদস্য মো. মনিরুজ্জামান বাবুর আয়োজনে উক্ত অনুষ্ঠানের শুরুতে রাজধানী ঢাকায় জঙ্গিবাদ বিরোধী একটি জনসভায় হেযবুত তওহীদের মাননীয় এমামের প্রদত্ত একটি ভিডিও বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.