Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে  সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

images

মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধি :  রংপুরের মিঠাপুকুর মোসলেম বাজারে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্র্যাক খাদে পড়ে গেলে ১ জন নিহত ও ২ জন আহত হয় ।  শনিবার সন্ধ্যা ৬ টার দিকে একটি মালবাহী ট্র্যাক রংপুর হতে ভেন্ডাবাড়ী যাওয়ার পথে মিঠাপুকুর মোসলেম বাজার হতে ৫০ গজ দূরত্বে ভেন্ডাবাড়ীর রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রন হারালে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায় ।এতে ট্র্যাকের চালক ঘটনাস্থলেই নিহত হন এবং ট্র্যাকের হেল্পার সহ ট্র্যাকে থাকা আরো একজন গুরুতর আহত হন । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,চলমান ট্র্যাকটি হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয় । ট্র্যাক চালকের বাড়ী রংপুর পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামে ও তার নাম আফজাল বলে জানা গেছে । আহতদের আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাস্পাতালে ভর্তি করা হয়েছে ।দুর্ঘটনা কবলিত ট্র্যাকটি কে প্রশাসন জব্দ করে নিয়ে যায় । এসময় রংপুর-পীরগঞ্জ মহাসড়কে প্রায় ১ ঘন্টা যানজটের সৃষ্টি হলে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।

Leave A Reply

Your email address will not be published.