Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে সড়ক দুর্ঘটনায় ২ সাইকেল আরোহী নিহত

রংপুর প্রতিনিধি:
রংপুরে সড়ক দুর্ঘটনায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে রংপুরের মিঠাপুকুর উপজেলার জাইগির হাট এলাকায় একটি ট্রাক একটি বাইসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম মজনু (২৬)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই এর দুই আরোহী নিহত হয়।
ঘাতক ড্রাইভার ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে এসময় জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.