Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে ১০ দিনে এক হাজার আসামি গ্রেফতার

1000

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জামায়াত-শিবির কর্মীসহ প্রায় এক হাজার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা চুরি, ডাকাতি, সহিংসতা, নাশকতা ও পেট্রলবোমা হামলা মামলার আসামি।

রবিবার ভোর পর্যন্ত জেলার ৮ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক।

তিনি বলেন, রমজান মাসকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি গ্রেফতার করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত অধিকাংশ আসামি রংপুর সদর, মিঠাপুকুর, পীরগাছা, গঙ্গাচড়া ও তারাগঞ্জ উপজেলার বাসিন্দা।

Leave A Reply

Your email address will not be published.