Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর কাউনিয়ায় বৈশাখী অনুষ্ঠানে যেতে না দেওয়ায় আত্মহত্যা

1403249240কাউনিয়া প্রতিনিধি:  রংপুরের কাউনিয়া উপজেলায় পয়লা বৈশাখের অনুষ্ঠানে যেতে না দেওয়ায় ৮ম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, উপজেলার হরিশ্বর গ্রামের বাদশা মিয়ার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে রাফিয়া পরিবারের সদস্যদের কাছে মঙ্গলবার সন্ধ্যায় বৈশাখী অনুষ্ঠান দেখতে যাবে বলে বায়না ধরে। কিন্তু পরিবারের সদস্যরা তাকে রাতে বাসার বাইরে যেতে নিষেধ করেন। এতে অভিমান করে নিজ ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাফিয়া। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে রশিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

এ ঘটনায় কাউনিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.