Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা

UP Chairmane Motiar-er Songbordhona 15.1.15গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া ইউনিয়ন পরিদের নবনির্বাচিত চেয়ারম্যান মতিয়ার রহমানকে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ইউনিয়ন পরিষদ হলরুমের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সৈয়দ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ও গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরল আমিন, গঙ্গাচড়া ইউপি সদস্য মমতাজ বেগম, মর্তুজা বেগম, মোফাজ্জল হোসেন সরকার, আব্দুল খালেক, আকবর হোসেন, সাবেক গঙ্গাচড়া ইউপি সদস্য রাসেল মিয়া প্রমূখ।
ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহন করেন। বিকেলে তিনি গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.