রংপুর চারলেন মহাসড়কের উদ্বোধন করত রংপুরে আসবেন প্রধানমন্ত্রী
রংপুর ব্যুরো: নিজ আগামী মাসেই রংপুর নগরীর চারলেন মহাসড়কের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রংপুর মেডিকেল মোড়ে ‘দুর্ঘটনাপ্রবণ বাঁক’ (ব্ল্যাক স্পট) নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, চলতি মাসেই চারলেন প্রকল্পের কাজ শেষ হবে। আগামী মাসে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনাপ্রবণ বাঁক নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রংপুর জোনে ৩৫টি দুর্ঘটনাপ্রবণ বাঁক তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি টাকা।
মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের এ কিউ এম আকতারুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল এবং ছাত্রলীগ জেলা সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।