প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল
রংপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে রংপুর জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের সঞ্চালনায় অনুষ্ঠিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর সভাপতি শাফিয়ার রহমান শফি, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা, প্রচার সম্পাদক রোজী রহমান, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক জাসেম বিন হোসেন জুম্মন, মহানগর প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন, উপ-দফতর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লক্ষ্মিণ চন্দ্র দাস, কামরুজ্জামান শাহিন, মহানগর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মুরাদ হোসেন প্রমুখ।