Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

Sattrolig-photo-2....04-02-15

রংপুর: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহযোগিতায় রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে রংপুরের অসহায়-দুঃস্থ শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সাফি। জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা, উপ-দপ্তর সম্পাদক আমিন সরকার, রাহেল আহম্মেদ, শহিদুল ইসলাম হীরা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম সরদার, যুগ্ম সম্পাদক সোহেল রানা সনি, আসাদুদ্দৌলা, রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সিজার, ছাত্রলীগ নেতা নুর আলম খুসি, আতিক, মোতালেব, জিয়ন, মুরাদ, শরীফ, হাসিব, আল আমিন, জুয়েল, সোবহান, আবু হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.