রংপুর জেলা জামায়াতের দপ্তর সম্পাদকসহ গ্রেফতার ৩
রংপুর অফিস: রংপুর জেলা জামায়াতের দপ্তর সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৬ মার্চ রাতভর অভিযান চালিয়ে বিপুল মালামালসহ ৩ জন জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার করেছে।
কোতয়ালী থানা পুলিশের প্রেরিত বার্তায় জানা যায়, গ্রেফতারকৃতরা হচ্ছেন জেলা জামায়াতের দপ্তর সম্পাদক তারাগঞ্জ থানাধীন হাড়িয়ালকুঠি মুন্সিপাড়া নিবাসী মৃত ইউনুস আলীর পুত্র মোঃ রফিকুল ইসলাম(৫০) এবং শিবিরের সদস্য রফিকুল ইসলামের পুত্র কাওসার হাবীব(২০)কে নগরীর কামারপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত হতে কাটা(স্পাইক)-১৪টি, সহযোগী সদস্য ফরম এর বই-২৫০টি, পোষ্টার-১৪০টি, রামদা-০১টি, ব্যাক্তিগত রিপোর্ট বই-৬০টি, মাসিক রিপোর্ট ফরম-৩০টি, চাঁদা আদায়ের রশিদ বহি-০১টি, ব্যানার -০৩টি, জামায়াতে ইসলামের দিক নির্দেশনামূলক বই-৩৫টি, ব্যবহৃত ব্যক্তিগত ডায়েরী-০২টি, মোবাইল ফোন -০২টি উদ্ধার করা হয়েছে। এছাড়াও নগরীর আলমনগর নুরপুর ঠিকাদারপাড়া মোড় এলাকা হতে জামায়াত এর সদস্য মৃত ফুল মোহাম্মদ পুত্র আলা বক্স বুলু(৫৫) কে গ্রেফতার করা হয়েছে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল কাদের জিলানী জানান আসামীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।