Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ থেকে ১ শত পরিবারের মাঝে খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তি: আজ বুধবার বিকেলে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক ও সহ সভাপতি শাহাজাহান হাওলাদার ম্যাক্স এর নিজ উদ্দ্যোগে রংপুর নগরের পূর্বগেটে প্রতি পরিবারের জন্য চাল ৪ কেজি, আলু ৩ কেজি, ডাল ৪০০ গ্রাম এবং ডেটল সাবান ১টি করে মোট ১০০ টি অসহায় দিনমজুর পরিবারের মাঝে বিতরণ করেন।

এসময় উপস্থিত রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহাজাহান হাওলাদার ম্যাক্স বলেন – মহান আল্লাহ তায়ালা আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছেন দুইবেলা পরিবার পরিজন নিয়ে খাওয়ার কিন্তু যারা দিন মজুরি করে জীবিকা নির্বাহ করেন তাদের করোনা নামক মহামারীতে পরিবার পরিজন নিয়ে চলার সামর্থ্য নাই আমাদের সকালের উচিৎ যার যতটুকু সামর্থ্য ততটুকুই যেন আত্ম-মানবতার সেবায় কাজ করি।

Leave A Reply

Your email address will not be published.