Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর তারাগঞ্জে জাতীয় ঐক্যের লক্ষে হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

Taragonj seminar 09 01 2015 (1)
রংপুর তারাগঞ্জ উপজেলায় আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন হেযবুত তওহীদ সদস্য মো. আবুল কালাম আজাদ রুবেল

মিন্টু মিয়া, তারাগঞ্জ প্রতিনিধি:

রংপুর তারাগঞ্জ উপজেলার মেডিকেল মোড় সংলগ্ন হেযবুত তওহীদের উদ্যেগে একটি সেমিনারের আয়োজ করা হয়। বৃহস্প্রতিবার সন্ধা ৬ টায় “ধর্মকে ব্যবসা নয় আসুন ধর্মকে মানুষের কল্যাণে ব্যবহার করি” শীর্ষক প্রতিপাদ্যের উপর এবং ধর্মনিয়ে অপরাজনীতি ও সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর প্রতিষ্ঠিত আন্দোলন হেযবুত তওহীদের নি:স্বার্থ ও নিবেদিতপ্রাণ সদস্যরা দল-মত, ধর্ম-বর্ণ, নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে উক্ত সেমিনারের আয়োজন করে। সেমিনারে তারাগঞ্জ উপজেলার সকল শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে হেযবুত তওহীদ নির্মিত “এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ” এবং “ধর্ম ব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির ইতিবৃত্ত” প্রামাণ্যচিত্র উপভোগ করেন এবং হেযবুত তওহীদের আহব্বানে স্বতস্ফূর্তভাবে একমত পোষন করেন। সেমনিারে উপস্থিত থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান হেযবুত তওহীদ সদস্য মো. আবুল কালাম আজাদ রুবেল। উক্ত অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন হেযবুত তওহীদ সদস্য মো. মিন্টু মিয়া ও মাসুদ রানা।

 

Leave A Reply

Your email address will not be published.