Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর তারাগঞ্জে ১ ঘণ্টায় আড়াই লাখ বৃক্ষ রোপণ

Rangpur-photo3
রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মপরিকল্পনার আওতায় ১শ’ ৩৫টি রাস্তায় ১ ঘণ্টায় আড়াই লাখ গাছের চারা রোপন করেছে উপজেলার প্রশাসন ।

গাছ রোপন কর্মসুচিতে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, তারাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, নির্বাহী কর্মকর্তা মোছা. জিলুফা সুলতানা,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, বরেন্দ্র প্রকৌশলী মোশতাক আহমেদ, কৃষি অফিসার রেজাউল করিম,প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমানসহ জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, সাংবাদিক স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ।

তারাগঞ্জ উপজেলার স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩৫ হাজার মানুষ ১শত ৫৩টি রাস্তার ধারে ৪০ প্রজাতির ফল, ফুল ও ওষুধি গাছ লাগান।কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের নারী-পুরুষরা এতে অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.