Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর নার্সিং কলেজে শিক্ষকের অপসারনের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

রংপুর নার্সিং কলেজের তিন শিক্ষকের অপসারনের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ-মিছিল-সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জুন) তারা এ কর্মসূচি পালন করে। রংপুর নার্সিং কলেজের ছাত্রীদের অভিযোগ, কলেজের ইন্সট্রাক্টর রাজিয়া খাতুন, রেহেনা আক্তার ও খালেদা বানু মিলে সিন্ডিকেট গড়ে তুলে দুর্নীতির আখরা বানাচ্ছেন।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, এ তিন শিক্ষকের নির্যাতনের কারণে নার্সিং কলেজের ছাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ভর্তি থেকে শুরু করে ফরম ফিলাপ পর্যন্ত ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের অপসারন করা না হলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেন তরা।

এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইন্সট্রাক্টর রাজিয়া খাতুন, রেহেনা আক্তার ও খালেদা বানু জানান, ছাত্রীদের অবৈধ কোনো সুযোগ না দেওয়ায় তারা মিথ্যা অভিযোগ এনে আন্দোলন চালাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.