Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর পীরগঞ্জে খাদ্য গুদামে গম ক্রয়ের উদ্বোধন

2পীরগঞ্জ প্রতিনিধি:
রংপুর জেলার পীরগঞ্জের খাদ্যগুদামে চলতি মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে গম ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোতাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক জননেতা তাজিমুল ইসলাম শামিম, সহ-সভাপতি অধ্যাপক আলী নেওয়াজ শাকিল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম লাভলু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজানুল হক, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আনিছার রহমান, ব্যবসায়ী নেতা ইসমাঈল হোসেন ধলু, বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন মন্ডল প্রমুখ। উল্লেখ্য উদ্বোধনী দিনে কৃষক শরিফুল ইসলাম পিতা আব্দুল কাদের, সাং- ওসমানপুর, সেরাজুল, পিতা- মৃত. মহির উদ্দিন, সাং-ধর্মদাশপুর সহ বেশ কয়েকজন কৃষকের নিকট থেকে গম ক্রয় করা হয়েছে। চলতি মৌসুমে পীরগঞ্জ উপজেলায় ১১৬ মেট্রিকটন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার মধ্যে পীরগঞ্জ খাদ্য গুদামে ৬৬ মেট্রিক টন এবং ভেন্ডাবাড়ী খাদ্য গুদামে ৫০ মেট্রিক টন গম কৃষকের নিকট থেকে ক্রয় করা হবে।

Leave A Reply

Your email address will not be published.