Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর পীরগাছায় তালুক ইসাদ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় তালুক ইসাদ কুমারপাড়ায় গ্রামে ৬৩টি আবাসিক ও সেচ শিল্প কারখানায় বিদ্যুতের সুইচ টিপে আনুষ্ঠিানিক উদ্বোধন করলেন এমপি টিপু মুনশি।  বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের তালুক ইসাদ কুমারপাড়ায় নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ উদ্বোধনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর ৪ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি। এসময় তারসঙ্গে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম। পল্লী বিদ্যুৎ সমিতি রংপুর-১ এর পীরগাছা জোনাল অফিসের ডিজিএম মোঃ রেজাউল করিম, এজিএম এস সামুল হক, জনিয়র ইঞ্জিনিয়ার আলিমুল হাকিম, এসি নাজমুল কবির, এলাকা পরিচালক আব্দুর রহিম মিয়া, জেটিভি রংপুর জেলা প্রতিনিধি আব্দুর রহমান রাসেল। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.