Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর মিঠাপুকুরে জামায়াত নেতা মোবাশ্বের গ্রেফতার

মিঠাপুকুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে ওয়ারেন্টভূক্ত আসামী জামায়াত নেতা প্রভাষক মোবশ্বের আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাণীপুকুর স্কুল এ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশেরপত্রকে জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে মিঠাপুকুরে পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাণীপুকুর স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মোবাশ্বের আলী। সে খোড়াগাছ রুপসী গ্রামের আলহাজ্ব আব্দুল হামিদের ছেলে।

Leave A Reply

Your email address will not be published.