Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর মেডিকেল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত

রংপুর প্রতিনিধি:

ছাত্রলীগের দু’পক্ষের সংঘষের জের ধরে দশদিন বন্ধ থাকার পর শনিবার রংপুর মেডিকেল কলেজ খুলে দেওয়া হচ্ছে। সেই সাথে শুক্রবার শিক্ষার্থীদের তাদের নিজ নিজ হলে ওঠার নির্দেশ দেওয়া হয়।  বৃহস্পতিবার কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৫ এপ্রিল ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে জের ধরে রংপুর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন জানান, কলেজের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার কলেজ একাডেমিক কাউন্সিলের সভা আহবান করা হয়। সভায় কলেজ উপাধ্যক্ষ ডা. সৈয়দ আবু তালেবসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় সকলে একমত হন কলেজ ও হল খুলে দেওয়ার বিষয়ে। এরপর সিদ্ধান্ত হয় শুক্রবার কলেজের মুক্তা, পিন্নু, হেলিপ্যাড এবং একমাত্র মহিলা হোস্টেলে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয় পত্র দেখিয়ে হলে উঠতে পারবে। এছাড়া শনিবার থেকে ক্লাস ও পরীক্ষা চলবে।

Leave A Reply

Your email address will not be published.