Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যেগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Rangpur Reportas Club News 18 09 2015 (1)
রংপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ।

রংপুর প্রতিনিধি:  রংপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। শুক্রবার সকালে প্রতিযোগীতার উদ্বোধন করেন ভাওয়াইয়ার ভিজ্যুয়াল নির্মাতা, নাট্যকার ও অভিনেতা এম এ মজিদ।

Rangpur Reportas Club News 18 09 2015 (2)
প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীবৃন্দ।

 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। বিশেষ অতিথি ছিলেন তানবীর হোসেন আশরাফী। ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম রাজুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।

প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী তিনটি গ্রুপে অংশ নেন। এসময় পুরো শিল্পকলা ভবন প্রতিযোগি ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আগামী ২৭ সেপ্টম্বর রোববার বিকেলে রংপুর শহীদ মিনারে রিপোর্টার্স ক্লাবের ১২তম বর্ষে পদার্পণের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর 

Leave A Reply

Your email address will not be published.