Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর রিপোর্টাস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

reportars claub iftar party photoরংপুর প্রতিনিধি: রিপোর্টার্স ক্লাব রংপুরের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল শনিবার ক্লাবের সভাপতি মাসুদ উর রহমান মিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওবাইদুর রহমান ময়না। বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের আজীবন সদস্য আবু জাফর ফরহাদ, আব্দুল কাদের মজুমদার ও তরুন সংগঠক ও সমাজকর্মী আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী, মোস্তফা জামান লিপন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মোজাফফর হোসেন, সহ সাধারন সম্পাদক শাহ বায়েজীদ আহমেদ, আজীবন সদস্য শাহজাহান আলী, রুস্তম আলী সরকার, সিদ্দিক হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক, মিলন আল মাহমুদ, এমআর মিজান, আসাদুজ্জামান আফজাল।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিপোর্টাস ক্লাবের সদস্য হারুন উর রশিদ সোহেল, আবুল কালাম আজাদ, শরিফুজ্জান ইকবাল সুমন, ইমরোজ হোসেন ইমু, এমবি আলম বাদশা, এনামুল হকপ্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.