Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন এবিএম জাহিদুল ইসলাম

ক্রেস্ট গ্রহন করছেন রংপুর সদর থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম

আমিরুল ইসলাম,রংপুর: আইন-শৃঙ্খলা স্বাভাবিক, চোরাচালান ও মাদক প্রতিরোধ, আসামী তামিলসহ পুলিশের নানাবিদ কার্যকলাপে সাফল্য রাখায় রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রংপুর সদর থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম।
শনিবার বেলা ১১টায় রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে তাকে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম।
এ সময় রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল সাইফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার,এ-সার্কেল,রংপুর নির্বাচিত হওয়ায় ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। আইন-শৃঙ্খলা স্বাভাবিক, চোরাচালান ও মাদক প্রতিরোধ, আসামী তামিলসহ পুলিশের নানাবিদ কার্যকলাপ বিশ্লেষন করে কর্মকর্তাদের কাজে উৎসাহ প্রদানে প্রতি মাসের ন্যায় মাসিক সভায় তাদেরকে এ সম্মননা পুরুস্কার প্রদান করা হয়। এবারের জুন মাসের কাজের সাফল্য বিশ্লেষন মুল্যায়নে রংপুর রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয় রংপুর সদর থানার ওসি এবিএম জাহিদুল ইসলামকে। পুরস্কার ডিআইজি,রংপুর রেঞ্জ এর সম্মেলন কক্ষে পুরুস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (এডমিন ও ইন্সপেকশন) চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম (বার)। পুরুস্কার গ্রহন বিষয়ে রংপুর রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম জানান, এ গৌরব রংপুর জেলার সকল পুলিশ সদস্যের। এ অর্জন রংপুর জেলাবাসীর। জেলাকে ভবিষ্যতে মাদক ও চোরাচালান রোধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে জেলাবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.