Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মাসুম


বিশেষ প্রতিনিধি,রংপুরঃ
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ৬১টি থানার মধ্যে সামগ্রিক কর্মমূল্যায়নে রংপুরের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান মাসুম শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

গত রোববার রংপুর রেঞ্জের এক সভায় নভেম্বর/২০ইং মাসের অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জুয়া প্রতিরোধ ও গ্রেফতারী পরোয়ানা তামিলসহ নানা অপরাধ মোকাবেলায় কর্মতৎপরতায় সামগ্রিক সফল অগ্রগতির জন্য তাকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয়। এ সময় মাসুমুর রহমানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএমসহ সাথে ছিলেন জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

ওসি মাসুমুর রহমানের বাড়ী লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামে। ওসি মাসুম শ্রেষ্ঠ হওয়ায় কাউনিয়া উপজেলার সাধারন মানুষ তাকে অভিন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.