Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর সদরের শ্যামপুর বস্তিতে কর্মহীন -দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ

হাসান আল সাকিব,রংপুর : রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর বস্তিতে কর্মহীন, অসহায় মানুষের মাঝে চাল,ডাল,আলু বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলার চন্দনপাট ইউনিয়ন এর শ্যামপুর বস্তিতে ৪৫ টি পরিবারের মাঝে সরকারি তহবিল থেকে প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল,৫ কেজি আলু,২কেজি ডাল বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী।এসময় তারা প্রতি পরিবারের ঘরে ঘরে গিয়ে এই খাদ্য বিতরণ করেন এবং করোনা প্রতিরোধে সকলকে সচেতন করেন।এবং আরও সহোযোগীতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,স্থানীয় ইউপি সদস্য হিটলার মিয়া, স্বেচ্ছাসেবক সাব্বির হোসেন, ফেরদৌস রহমান, ডলার মিয়া,পলাশ হোসেন, প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.