Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রদ্রিগেজের আকর্ষণীয় ব্যক্তিত্ব

স্পোর্টস ডেস্ক:
ব্রাজিল বিশ্বকাপের পর নতুন করে সবার কাছে পরিচিত হয়েছেন কলম্বিয়ান ফুটবলার জেমস রদ্রিগেজ। প্রতিযোগিতায় ছয়টি গোল করে শুধু ‘গোল্ডেন বুট’র পুরস্কারই জিতেননি, জয় করে নিয়েছেন ভক্তদের হৃদয়ও। এ জন্য সর্বাধিক ভোট পেয়ে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষের অ্যাওয়ার্ড জিতেছেন রদ্রিগেজ। রদ্রিগেজকে পুরস্কারের জন্য নির্বাচিত করেছে ‘পিপল অব এন এস্পানল’ ম্যাগাজিন। মূলত বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স ও ৮০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় বিশ্বের সবচেয়ে ‘আবেদনময় পুরুষ’র পুরস্কার নিজের করে নিয়েছেন কলম্বিয়ান তারকা। সঙ্গে ছিল তার অসাধারণ ব্যক্তিত্ব। শুধু বালকসূলভ চেহারাই নয়, আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্যই রদ্রিগেজ পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ড্যানিয়েলা ওস্পিনা। বলেছেন, ‘ও খুবই আকষর্ণীয় পুরুষ। আর ওর ব্যক্তিত্বকে খুবই শ্রদ্ধা করি আমি।’ রদ্রিগেজের আগে এই পুরস্কার জিতেছেন হলিউডের অভিনেতা ব্রাড পিট, জর্জ ক্লুনি, জনি ডেপ, ম্যাট ড্যামন ও রায়ান রেইনল্ডস।

Leave A Reply

Your email address will not be published.